1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

সাহাব উদ্দিন চেয়ারম্যান আর নেই

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী-কাকরকান্দি ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নালিতাবাড়ী’র দুইবারের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শাহাব উদ্দিন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৫.৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে তিনি শহরের বাসায় মারা যান। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৮ বছর। তিনি ২ স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা রোববার বেলা আড়াইটার সময় বেপারীপাড়া হিরন্ময়ী মায়ে অনুষ্ঠিত হবে। এরপর শহরের দক্ষিণ বাজার শাহী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। একজন সদালাপী, সংস্কৃতিমনা ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। যৌবনের শুরুতেই তৎকালীন নালিতাবাড়ী-কাকরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরপর দুইবার দায়িত্ব পালন করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নালিতাবাড়ী’র দুইবার কমান্ডার নির্বাচিত হন। তাঁর প্রথম সন্তান একজন দক্ষ রাজনীতিবিদ এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। দ্বিতীয় ছেলে ঠিকাদারী ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তৃতীয় ছেলে মোস্তাফিজুর রহমান রিপন বর্তমানে পুলিশ সুপার হিসেবে বরিশাল ডিআইজি রেঞ্জে কর্মরত রয়েছেন।

এছাড়াও ইউপি চেয়ারম্যান হিসেবে ভাতিজা ও মেয়ের জামাতাসহ স্বজনদের অনেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য স্থানে অধিষ্ঠিত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com