1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মৃত্যুতে ফ্রান্সকে ছাড়ালো ব্রাজিল, আক্রান্তের নতুন রেকর্ড

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের নতুন উপকেন্দ্র ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শনিবার (৩০ মে) দেশটিতে মারা গেছে ৮৯০ জন। তাতে মৃতের সংখ্যায় ফ্রান্সকে ছাড়িয়ে গেছে দেশটি। আর আক্রান্ত হয়েছে রেকর্ড ৩৩ হাজার ২৭৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী যা নতুন রেকর্ড। খবর এএফপির।

বাংলাদেশ সময় রোববার (৩১ মে) সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৮৩৪। ফ্রান্সে মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৭১।

মোট মৃতের সংখ্যায় ব্রাজিল বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে। তাদের সামনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র (১,০৫,৫৫৭), যুক্তরাজ্য (৩৮,৩৭৬) ও ইতালি (৩৩,৩৪০)।

আক্রান্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ জন। ব্রাজিলের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র। বিশ্বের ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৮২০।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com