1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

‘ভারতের এলাকা’ অন্তর্ভুক্ত করে নেপালের নতুন মানচিত্র পার্লামেন্টে

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও দেশের নতুন মানচিত্র নেপালের পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে। রোববার ‘ম্যাপ আপডেট বিল’ নামের বিলটি পাসের জন্য পার্লামেন্টে উপস্থাপন করা হয়।

নতুন মানচিত্রে ভারত-নেপাল সীমান্তের লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের অংশ বলে দাবি করা হয়েছে। এই তিন এলাকা নিয়ে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে।

নয়াদিল্লি দাবি, এই তিনটিই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার অন্তর্ভূক্ত। উল্টোদিকে নেপালও এই এলাকাগুলো তাদের অংশ বলে দাবি করে আসছে। সম্প্রতি ভারত উত্তরাখণ্ডের গাটিয়াবর্গ থেকে লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তা উদ্বোধনের করার পর দুই দেশের মধ্যে বিরোধ চরমে ওঠে। নেপাল দাবি করে, এই রাস্তার অংশ নেপালের ভূখণ্ডের মধ্যে দিয়ে গিয়েছে। ভারত অবশ্য সেই দাবি প্রত্যাখ্যান করেছে।

ওই রাস্তা খুলে যাওয়ার কয়েক দিন পর নেপালের ভূমি মন্ত্রণালয় দেশের সংশোধিত নতুন মানচিত্র প্রকাশ করে। এতে লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের অংশ হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

ওই সময় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ‘কৃত্রিমভাবে দেশের সীমান্ত এভাবে বাড়িয়ে দেওয়াকে ভারত কোনোভাবেই মেনে নেবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com