1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না: রিজভী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা ও খুব দ্রুত নির্বাচন দেয়া।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, না হলে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রা পথ যেন বাধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে।

তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। মানুষ কষ্ট পাচ্ছে। প্রতিদিন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠে যাবে গ্যাস, পণ্যের দর বাড়তে থাকলে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ এখনো সন্ত্রাসী কাজ করছে। তারা রাজনীতি করতে পারবে কি না, এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com