1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার, হেল্পার গ্রেপ্তার মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা বললেন প্রধানমন্ত্রী নাগরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস! তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার ১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত উত্তর–পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

নাগরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সীমান্তবর্তী সলিমাবাদ ও চরসলিমাবাদ এলাকার ১৫০টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ, নাগরপুর।

শনিবার (১১ জুলাই) সকালে চরসলিমাবাদ বাজারে সংগঠনের ‘সহায়তা প্রদান কর্মসূচি-২৬’-এর আওতায় এ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মুফতি মো. জহিরুল ইসলাম। এ সময় সংগঠনের সেক্রেটারি মাওলানা আল হেলাল উদ্দিন, সহসভাপতি মুফতি শহিদুল ইসলাম সিরাজীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীভাঙন মানুষের ঘরবাড়ির পাশাপাশি জীবিকা ও ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। তাই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সক্ষম ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। তারা নদীভাঙনকবলিত মানুষের সহায়তায় সরকার, সামাজিক সংগঠন ও বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।

সহায়তা পাওয়া আব্দুল মতিন বলেন, নদীভাঙনে তাঁর বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। এ সহায়তা তাঁদের জন্য অনেক উপকারে এসেছে।

সংগঠনের নেতারা জানান, পূর্বনির্ধারিত তালিকার পাশাপাশি আরও ১৫০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com