1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

এখানেই থেমে যাওয়া উচিত: মিজানুর রহমান আজহারী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : গণঅভ্যত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ ঘিরে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুর‌্যাল ও মুজিব পরিবারের সদস্যদের নামসম্বলিত ফলক ভাঙচুর করে ছাত্র- জনতা।

এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া দেখিয়েছে। এ ঘটনাকে উসকে দেওয়ার জন্য প্রায় সবাই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে। পাশাপাশি সবাইকে শান্ত থাকারও আহ্বান করা হয়েছে।

এবার এ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি সবাইকে এখানেই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান করেন আজহারী।

পোস্টে তিনি বলেন, ‘মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি।’

তিনি আরও বলেন, এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে- প্লিজ, এবার শান্ত হোন!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com