1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ময়মনসিংহ : ময়মনসিংহ নগরের গুলপুকুরপাড় এলাকায় একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশই বাড়ি ফিরেছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় গুলপুকুরপাড় এলাকার একটি ওয়ার্কশপে পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ লিকেজ দেখা দেয়। এতে আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে এবং তীব্র গন্ধে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক বলেন, গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে গ্যাস লিকেজ হয়। তবে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। লিকেজ হওয়া গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার পর ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com