1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউটে শেষ বত্রিশের প্রথম দুই ম্যাচের ইতি ঘটল শেষ মুহূর্তের গোলে৷ সেখানে তৃতীয় ম্যাচ পথ দেখাল টাইব্রেকারের। মন্টেরি স্টেডিয়ামে সেই স্নায়ুযুদ্ধ জিতে শেষ ষোলোয় পা রেখেছে মরক্কো। ১(৩)-১(২) গোলে হারিয়ে স্বস্তির হাসি হাসে তারা।

এর আগে আক্রমণ পাল্টা আক্রমণ করে জমজমাট ম্যাচ খেলেছে মরক্কো-নেদারল্যান্ডস। তবে একের পর এক আক্রমণ ও সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। যোগ করা ৯১ মিনিটে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো। এর আগে বিরতির পর ৭১ মিনিট গোলের দেখা পায় নেদারল্যান্ডস। বক্সের ভেতর থেকে কোডি গাকপোর গোল করে। ফলে ১-১ গোলে সমতায় ফিরে দু-দল।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশের সময় সকাল ৭টায় মন্টেরি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দ্রুতগতির ফুটবল খেলতে থাকে দুই দল। দুই দলের গায়েই লেগে আছে ডার্ক হর্স তকমা।

নেদারল্যান্ডসও আজ তাদের পুরো শক্তির দলই পেয়েছে। কোচ রোনাল্ড কোম্যান তাদেরকে নামিয়েছেন ৩-৪-৩ ছকে।

অন্যদিকে, পূর্ণশক্তির দল নিয়ে নেমেছে মরক্কো। আজ খেলছে তাদের চিরচেনা ৪-২-৩-১ ছকে। চোট বা কার্ড সমস্যা নেই দলটিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com