1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গাজীপুরে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুর : গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ি মাঠে ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই হামলায় প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানান তারা। অপরদিকে, হামলায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে রাতেই গাজীপুরে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তারা।

এদিকে হামলার প্রতিবাদে আজ গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশ ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও জনতা জড়ো হচ্ছেন। দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com