1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুর  : গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামের এক শিক্ষার্থী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ গুলি ছুড়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান  বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মোবাশ্বের হোসেন বলেন, পুলিশ কমিশনার আশ্বাসের পর সমাবেশ প্রত্যাহার করে গণমাধ্যমে কথা বলার সময় মোটরসাইকেলযোগে দুই দুর্বৃত্ত আমার ওপরে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তবে ভাগ্যক্রমে গুলিটি আমার হাতে এসে লাগে। আমি মনে করছি, আওয়ামী লীগের কিছু লোক আমাদের খুন করার লক্ষ্যেই এমন হামলার ঘটনা ঘটাচ্ছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মোবাশ্বেরের হাতে যেটার আঘাত লেখেছে সেটা গুলি সাদৃশ্য কোনো বস্তু। পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে এটি আসলে কি। তবে দেখে মনে হচ্ছে প্রাথমিকভাবে এটা গুলিবিদ্ধ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ঘটনা সংবাদ পাওয়ার পর আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী কাজ শুরু করেছি। আমাদের একজন কর্মকর্তা হাসপাতালে ভুক্তভোগীর আঘাতপ্রাপ্ত স্থানটি দেখেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাশ্বেরের হাতে যেটা লেগেছে সেটা গুলি নয়, পাথর বা এ ধরনের কোনো বস্তু হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com