1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

শেরপুর: শেরপুর জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হামের টিকা দেয়া হবে। ১ হাজার ৩৩৫ টি কেন্দ্রে ১৯১ জন টিকাদানকারীর মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত করা হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মো. শাহিন।

সিভিল সার্জন বলেন, জেলায় এখন পর্যন্ত মোট ৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও হাম পজিটিভ আসেনি। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত শেরপুর জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ১৮ হাজার ৬২১ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। আগে টিকা পেয়ে থাকলেও এই বয়সের সব শিশুকে এই ক্যাম্পেইনের সময় ১ ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হলে এবং ৫ বছরের কম বয়সি অর্থাৎ  ৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত বয়সের শিশুদের এই টিকা প্রদান করা হবে।

এসময় সিভিল সার্জন অফিসের অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেল, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com