1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আসামে ভূমিধসে নিহত ২০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে একাধিক ভূমিধসে আজ মঙ্গলবার মারা গেছেন ২০ জন। নিহতদের অধিকাংশই দক্ষিণ আসামের বরাক উপত্যকার তিন জেলার। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে আরও জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে নিহতদের ৭ জন কাছার জেলার, হাইলাকান্দি জেলার ৭ জন এবং ৬ জন করিমগঞ্জ জেলার। গত কয়েক দিন ধরে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

ভারতের উত্তর পূর্বের এই রাজ্যটি এরই মধ্যে ভয়াবহ বন্যার শিকার, যার প্রভাব পড়েছে ৩ লাখ ৭২ হাজার মানুষের ওপর। সবচেয়ে খারাপ পরিস্থিতি গোয়ালপাড়া জেলার। এই বন্যায় ৬ জন মারা গেছেন এবং ৩৪৮ গ্রাম পানির নিচে। প্রায় ২৭ হাজার হেক্টর শস্যক্ষেতের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com