1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

যুক্তরাষ্ট্রে অষ্টম দিনে গড়ালো বিক্ষোভ

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া বিক্ষোভ অষ্টম দিনে গড়িয়েছে। মঙ্গলবার রাতে বিচ্ছিন্ন দুএকটি ঘটনা ছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবেই রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছে।

গত সোমবার মিনিপোলিস শহরে ফ্লয়েড নামে ৪৬ বছরের এক কৃষ্ণাঙ্গকে হত্যা করে ডেরেক চাওভিন নামে এক পুলিশের এক সাবেক কর্মকর্তা। ভিডিও ফুটেজে দেখা গেছে, ফ্লয়েডের গলায় হাঁটু গেড়ে বসে আছেন ডেরেক। মামলায় ডেরেকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হলেও বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও তিন পুলিশ সদস্যের বিরুদ্ধেও একই অভিযোগ আনতে হবে।

সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার সারাদিনই বিক্ষোভকারীরা শান্ত ছিল। তবে রাতে তারা পুলিশের দিকে পাথর ও আতশবাজি ছুড়ে মারে। জবাবে পুলিশ তাদের লক্ষ্য করে পিপার স্প্রে করে।

নিউ ইয়র্কে মঙ্গলবার রাতে লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। অবশ্য নগরীতে ব্যাপক হারে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। তবে চেলসিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এখান থেকে পুলিশ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছে।

লস অ্যাঞ্জেলসে বিক্ষোভকারীরা মেয়রের বাড়ির বাইরে অবস্থান নেয়। কারফিউ শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরও তারা সেখানে অবস্থান নেওয়ায় পুলিশ ধরপাকড় শুরু করে। অবশ্য বিক্ষোভকারীরা এরপরও সহিংস আচরণ দেখায়নি। পুরে পুলিশ জানায়, শতাধিক বিক্ষোভকারীকে তারা আটক করেছে।

সিয়াটলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পুলিশ কর্ডনের বাইরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা পিপার স্প্রে থেকে নিজেদের রক্ষা করতে ছাতা ব্যবহার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com