1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ী বাইপাস থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর বাইপাস থেকে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৩ জুন) দিবাগত রাত পৌণে বারোটার দিকে রাস্তার পাশ থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, রাতে এক পথচারী অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে নালিতাবাড়ী শহরের মহাশ্মশান (চিতাখলা) ও বিদ্যুতের সাব-স্টেশন সংলগ্ন বাইপাস চৌরাস্তা থেকে প্রায় একশ গজ দূরে নাকুগাঁওয়ের দিকে যাওয়ার পথে কালিনগর এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ প্রায় ৪০-৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় সেখান থেকে উদ্ধার করে। এসময় তার পড়নে প্যান্ট-শার্ট পরা ছিল। তবে সাথে কোন মোবাইল ফোন, মানিব্যাগ বা পরিচয় শনাক্ত করার মতো কিছু পাওয়া যায়নি। পরে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়। অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় শনাক্তে থানা পুলিশ সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রয়োজনে থানা পুলিশের (০১৭১৩-৩৭৩৫২৫) মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com