1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

শেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

শেরপুর : শেরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ছাত্রদল শেরপুর জেলা শাখার আয়োজনে শহরের নিউমার্কেট থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রদল শেরপুর জেলা শাখার সভাপতি মো. নিয়ামুল হাসান আনন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক শামীম হোসাইন, আজিজুর রহমানসহ জেলার ৫ উপজেলা থেকে আগত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় বাংলাদেশ ছাত্রদল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com