1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, তালিকায় স্কটল্যান্ডের করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে। এতে মৃতের মোট সংখ্যা ৫০ হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। মৃত্যুর এই সংখ্যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

বিশ্বে করোনাভাইরাসের এ পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। তালিকায় সবেচেয়ে বেশি করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই যুক্তরাজ্যের অবস্থান।

রয়টার্স জানিয়েছে, তাদের পরিসংখ্যানে ২২ মে পর্যন্ত ইংল্যান্ড, ওয়ালস ও নর্দার্ন আইল্যান্ড এবং ৩১ মে পর্যন্ত স্কটল্যান্ডে ইস্যু করা যেসব ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে কোভিড-১৯ লেখা হয়েছে সেগুলো যোগ করা হয়েছে। এছাড়া সরকার প্রকাশিত করোনায় মৃত্যুর সংখ্যা এবং সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা যুক্ত করা হয়েছে।

ব্রিটিশ সরকারের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টারা করোনায় মৃতের সংখ্যা সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন রয়টার্সের পরিসংখ্যান তাকেও অতিক্রম করেছে।

গত মার্চে ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা জানিয়েছিলেন, মৃত্যুর সংখ্যা ২০ হাজারের নিচে রাখা ভালো ফল হতে পারে। এপ্রিলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, সরকারের কাছে করোনায় সবচেয়ে খারাপ পরিস্থিতির দৃশ্য হচ্ছে ৫০ হাজার মানুষের মৃত্যু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com