1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ভারতে একদিনে করোনা শনাক্ত ৯ হাজারের বেশি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে এবার ৯ হাজারের ঘর ছুঁলো। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের রেকর্ড সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্ত বেড়ে হলো ২ লাখ ১৬ হাজার ৯১৯ জন।

সকালে এক বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৯ হাজার ৩০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম সরকারি কর্মকর্তা হিসেবে কোভিড-১৯ আক্রান্ত হলেন অজয় কুমার।

একই সময়ে মৃত্যু হয়েছে ২৬০ জনের। বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনায় মোট প্রাণহানি হলো ৬ হাজার ৭৫ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ১০৬ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৪৭.৯৯ শতাংশ।

ভারতে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। সেখানে একদিনে রেকর্ড ১২২ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ২ হাজার ৫৮৭ জনের। মোট আক্রান্ত ৭৪ হাজার ৮৬০ জন। ১ হাজার ১২২ জনের প্রাণহানিতে মৃত্যুর তালিকায় ভারতে দ্বিতীয় স্থানে গুজরাট।

এছাড়া আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরে আছে তামিলনাড়ু (২৫৮৭২) ও দিল্লি (২৩৬৪৫)। তামিলনাড়ুতে টানা চতুর্থ দিন এক হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর ট্রেন, বাস বা বিমানে করে আসা প্রত্যেকের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে দিল্লি সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com