1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

উত্তেজনা বাড়িয়ে চীনের দরজায় মার্কিন যুদ্ধজাহাজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যে চীনের সঙ্গে সম্পর্কটা একেবারেই ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। ভাইরাসের উৎস ইস্যুতে তিক্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক। আশঙ্কা দেখা দিয়েছে নতুন বাণিজ্যযুদ্ধের। এর মধ্যেই উত্তেজনা আরও বাড়িয়ে চীনের দোরগোড়ায় পৌঁছেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ।

বৃহস্পতিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে ইউএসএস রাসেল নামে আরলেঘ বার্ক-ক্লাস ডেস্ট্রয়ারটি।

warship-1.jpg

তাইওয়ানের স্বায়ত্তশাসন থাকলেও অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে চীন। শহরটিতে ক্রমবর্ধমান অস্ত্র সহায়তা ও চীন-তাইওয়ানকে বিভক্তকারী সামুদ্রিক প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ-টহল নিয়ে চরম ক্ষুব্ধ বেইজিং। এর মধ্যেই যুদ্ধজাহাজ পাঠিয়ে সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন।

শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে। এটিকে ‘সাধারণ মহড়া’ দাবি করলেও এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হয়নি তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের টহল বৃদ্ধির প্রেক্ষিতে তাইওয়ান এলাকায় নৌ-বিমান উভয় টহলই জোরদার করেছে চীন।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com