1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

করোনার সংক্রমণ আগের চেয়ে দ্রুত বাড়ছে

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে নতুন করে সংক্রমণ বিশ্বব্যাপী আগের চেয়ে অনেক দ্রুত বাড়ছে। সাত দিনের গড়ে দেখা গেছে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাচ্ছে। শুক্রবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এপ্রিলে এক দিনে কখনও করোনায় নতুন আক্রান্তের সংখ্যা এক লাখ স্পর্শ করেনি। অবশ্য ২১ মে থেকে পাঁচ দিনের গড়ে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ১ লাখের কম ছিল। ৩ জুন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪০০ অতিক্রম করে।

আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ হিসেবে বিভিন্ন দেশের করোনা পরীক্ষার সামর্থ্য বাড়ার বিষয়টি কিছুটা গ্রহণ করা যেতে পারে। অবশ্য অনেক দেশেরই করোনায় সংক্রমণের প্রকৃত চিত্রটি জানা যাচ্ছে না পর্যাপ্ত পরীক্ষার অভাবে।

করোনা প্রাদুর্ভাবের প্রথম দিকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্স। এই দেশগুলোতে সম্প্রতি আক্রান্তের হার অনেক কমে এসেছে। তবে দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় আক্রান্তের হার এখন বাড়ছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে লিবিয়া, ইরাক, উগান্ডা, মোজাম্বিক ও হাইতিতে প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বাড়ছে। ব্রাজিল, ভারত, চিলি, কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় প্রতি দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গ্রেব্রিয়েসাস বলেছেন, ‘আমরা বিশেষ করে মধ্য ও দক্ষিণ আমেরিকাকে নিয়ে উদ্বিগ্ন, যেখানে দেশগুলোতে আক্রান্ত বৃদ্ধি দেখতে হচ্ছে।’

সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডা. মাইক রায়ান জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ আমেরিকা তাদের সংক্রমণের চূড়ায় পৌঁছেছে বলে তিনি মনে করেন না।

বৃহস্পতিবার ব্রাজিলে ৩০ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৬ লাখ ১৫ হাজারে পৌঁছেছে। একই সময় দেশটিতে ১ হাজার ৪৭৩ জন  করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com