1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপে এক পা আর্জেন্টিনার

  • আপডেট টাইম :: শনিবার, ২২ মার্চ, ২০২৫

স্পোর্টস ডেস্ক : দলে নেই লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজের মতো তারকা। তাদের অনুপস্থিতিতে বল দখলে উরুগুয়ে এগিয়ে থাকলেও দ্যুতি ছড়ালো আর্জেন্টিনা। সেগুলোর একটি কাজে লাগিয়ে দুর্দান্ত এক গোল উপহার দিলেন থিয়াগো আলমাদা। ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে খুঁজে নিলেন জালের ঠিকানানা। তাতে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে এক পা দিয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার (২২ মার্চ) উরুগুয়ের মাঠে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পরের আসরে তাদের খেলা। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা। দুইয়ে থাকা ইকুয়েডরের সঙ্গে ৬ আর সাতে থাকা বলিভিয়ার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো ১৫।

নিয়মানুযায়ী, কনমেবল থেকে আসন্ন ফিফা বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে ৬ দল। পয়েন্ট টেবিলের সাত নম্বর দলের তুলনায় ১৫ পয়েন্ট এগিয়ে থাকায় পরের পাঁচ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই আর্জেন্টিনা নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের টিকিট। অথবা বলিভিয়া পয়েন্ট খোয়ালেই নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের টিকিট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com