
স্পোর্টস ডেস্ক: সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। তার অবসরের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের তেঁতো স্বাদ পেয়েছে আলবিসেলেস্তেরা।
মেসির অনুপস্থিতিতে শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথমার্ধে উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয় আর্জেন্টিনাকে।
এরপর ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। ডি আরাসকায়েতার নেওয়া কর্নার থেকে বলটি আরাউহোর কাঁধে লেগে উঁচু হয়ে জালে প্রবেশ করে।
ম্যাচের ৭৩ মিনিটে আলভারেজের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। যোগ করা সময়েও সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। তবে উরুগুয়ের রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে ঘরের মাঠে হেরে মাঠ ছাড়তে হয় আলবিসেলেস্তেদের।