1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৪৭ তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, বাড়ল নজরদারি শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জোড়া গোল করে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে দেড় শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯৪ প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফের বিমান উড্ডয়ন শুরু ভোরের আলো ফোটার আগেই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

জোড়া গোল করে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে মালাউইকে ৫-০ গোলে হারিয়েছে মিশর। জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ। আর এই জোড়া গোলের মাধ্যমে ইতিহাস গড়েছেন সাবেক এই লিভারপুল তারকা। দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) মালাউইয়ের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোলটি করেন ৩৪ বছর বয়সী সালাহ। তাতেই ছুঁয়ে ফেলেন সদ্য সাবেক হওয়া কোচ হোসাম হাসানকে।

২৩ বছর পর প্রথমবার মিসরের এমন কীর্তি, হাসামকে টপকালেন সালাহ

এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে পানেনকা শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সালাহ। সেটিই তাকে নিয়ে যায় মিশরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে।

২০১১ সালে মিশর জাতীয় দলে অভিষেক হয়েছিল সালাহর। এরপর দেশের হয়ে খেলেছেন ১২৩টি ম্যাচ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবার ৭০ গোলের মাইলফলক ছুঁয়ে ছাড়িয়ে গেলেন এত দিন শীর্ষে থাকা হোসাম হাসানকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com