1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ইতালিতে নতুন করে ২৭০ জন আক্রান্ত

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে শনিবার (৬ জুন) ইতালিতে ২৭০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭২ জন। এমনটাই জানিয়েছে দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সি। খবর আল জাজিরা ও রয়টার্সের।

রোমের হাসপাতালে ভর্তি হওয়ার রোগীদের সূত্র ধরে নতুন দুটি জোন খুঁজে পেয়েছে ইতালি। যেখান থেকেই মূলত আবার ছড়াচ্ছে করোনাভাইরাস। ওই দুটি স্থানকে রেড জোন হিসেবে ধরে লক করে দিয়েছে দেশটি।

বর্তমানে ইউরোপের এই দেশটিতে চিকিৎসাধীন রয়েছে ৩৫ হাজার ৮৭৭ জন। সেরে উঠেছে ১ লাখ ৬৫ হাজার ৭৮ জন।

শনিবার পর্যন্ত ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮০১ জন। যা বিশ্বের মধ্যে সপ্তম সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৮৪৬ জন। যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com