1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সিলেটে কফিন মিছিল করে প্রতিবাদ

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২০

সিলেট : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকলে রোগী নিচ্ছে না সিলেটের বেসরকারি হাসপাতাল। এ কারণে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না সাধারণ রোগী। গত এক সপ্তাহে চিকিৎসা না পেয়ে অন্তত চারজন মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

এর প্রতিবাদে নগরে কফিন মিছিল করেছে একদল সংক্ষুব্ধ নাগরিক। যারা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। শনিবার (০৬ জুন) বিকেলে নগরের দরগাহ এলাকা থেকে মিছিল বের করা হয়; যা বিভিন্ন সড়ক ঘুরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ‘পাবলিক ভয়েস’এর চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী। বক্তব্যে তিনি সিলেটবাসীকে বেসরকারি হাসপাতালে নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মিছিলে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com