1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

মাকে হত্যার পর ডিপফ্রিজে রেখেছিলেন ছেলে: র‌্যাব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বগুড়া : হাত খরচের টাকা নিয়ে দ্বন্দ্বে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় উম্মে সালমা (৫০) নামে এক গৃহবধকে হত্যা করে ডিপফ্রিজে রেখেছিলেন ছেলে সাদ বিন আজিজুর রহমান (১৯)। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করায় তাকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সংবদ সম্মেলনে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক সাদ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে এবং দুপচাঁচিয়া দারুসসুন্নাহ কামিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ১০ নভেম্বর রোববার দুপুরে জয়পুরপাড়া এলাকায় ‘আজিজিয়া মঞ্জিল’ নামের বাড়ির একটি ফ্ল্যাটের ডিপফ্রিজ থেকে উম্মে সালমাকে (৫০) হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তিনি আরো বলেন, ঘটনার তদন্তে গিয়ে আমরা নিহতের পরিবার থেকে জানতে পারি, সাদ তার বাবাসহ অন্য আত্মীয়দের সবাইকে জানান তার মাকে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে তার বাবা এবং মামারা এসে খোঁজাখুজি শুরু করেন। এরই একপর্যায়ে সাদ ডিপফ্রিজ খুলে তার মায়ের লাশ দেখতে পেয়ে সবাইকে জানান। এ বিষয়গুলো নিয়ে আমাদের সন্দেহ সাদের দিকেই যায়। এরপর আমরা গতকাল রাতে নিহতের ছেলে, তার বাবা আজিজুর রহমান এবং জুয়েল রানা প্রামানিক নামে এক ব্যক্তিসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের মুখে সাদ স্বীকার করেন তিনি তার মাকে হত্যা করেছেন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি আমাদের জানিয়েছেন, তার একটি প্রেমের সম্পর্ক ছিল এবং হাত খরচের কিছু বিষয় ছিল। এছাড়া আমরা টেকনোলজির মাধ্যমে জানতে পেরেছি, তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল। আমরা ধারণা করছি সে অনলাইনের জুয়ায় আসক্ত হয়ে থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com