1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চর দখলের মতো ব্যাংকগুলো দখল করা হয়েছিল : প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিগত সরকারের আমলে চর দখলের মতো ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, দখলের মাধ্যমে গ্রাহকের টাকা লুটে নেওয়া হয়েছে। এসব টাকা আবার বিদেশে পাচার করা হয়েছে । তবে বর্তমানে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে।

হাসিনা সরকারের আমলে টাকা পাচারের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের লুটপাটের মহোৎসবে গত ১৫ বছরে ২৪৩ বিলিয়ন ডলার পাচার হয়েছে। পাচারের একটি পদ্ধতি সবাইকে অবাক করেছে। একজন ব্যক্তি বিদেশে তার অধ্যয়নরত সন্তানের কাছে ৩ কোটি ৩৩ লাখ ডলার বা ৪০০ কোটি টাকা পাঠিয়েছে।

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে তার এ ভাষণ শুরু হয়। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com