1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

কাজের কথা বলে বাসায় ডেকে ধর্ষণ চেষ্টার মামলা দেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ঝিনাইগাতি (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শাকিল মিয়া নামে এক টিউবওয়েল মিস্ত্রিকে বাসায় গভীর নলকূপ স্থাপনের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বন্দভাটপাড়া (আহম্মদ নগর) এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে। ভুক্তভোগী শাকিল মিয়া খৈলকুড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

শাকিল জানায়, ঘটনার দিন আনোয়ার হোসেন বাসায় ডেকে নিয়ে ঘরে বসতে দিয়ে অন্য জায়গায় ওঁৎ পেতে থাকে। পরে আনোয়ার হোসেনের কন্যা ঘরে প্রবেশ করলে বাইরে দিয়ে আনোয়ার হোসেন শিকল আটকে দেয়। একপর্যায়ে চিৎকার দিয়ে দরজার শিকল খুলে দেয় এবং আনোয়ার হোসেন বলে আমার মেয়েকে তুমি ধর্ষণ করেছ। বিষয়টি ২-৩ দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসার চেষ্টা করলেও আনোয়ার হোসেন অনেক টাকা দাবি করে। এক পর্যায়ে থানায় মামলা দেয় আনোয়ার হোসেন। এমতাবস্থায় মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী শাকিল।

এলাকাবাসী জানান, মেয়ের বাবা আনোয়ার হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ আরও রয়েছে। মানুষকে ফাঁসিয়ে সে টাকা দাবি করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com