1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লামায় তামাক খেত থেকে দুই মালিকসহ ৯জন অপহরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বান্দরবান : বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে প্রায় ৩০কি.মি. দূরত্ব লুলাইন এলাকা তামাক খেত থেকে দুই মালিকসহ ৯জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

গত সোমবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে এই ঘটনা ঘটে। অপহৃত মালিক দুইজন হলেন- চকোরিয়া সুরেজপুর এলাকার মো. ভুট্টু এবং লামা সরই ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের লুলাইন এলাকার বাসিন্দা আবু তাহের। বাকি সাত শ্রমিককের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, লুলাইন এলাকার একটি তামাক খেতে কাজ শেষে শ্রমিকরা খামারঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় ঘটনাটি ঘটায় তা সকাল নাগাদ স্থানীয়দের কাছে প্রকাশ পায়। অপহরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অপহরণের খবর পাওয়ার পর থেকেই সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেন, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে তামাক খেত থেকে ৯ জনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহৃতদের মধ্যে দুইজন তামাক খেতের মালিক এবং বাকিরা শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com