1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেক্সিকোয় মাদক নিরাময় কেন্দ্রে অস্ত্রধারীর গুলিতে নিহত ১০

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে মেক্সিকোয় মাদক নির্মূল অভিযান কিছুটা স্তিমিত হয়ে পড়েছে। এরই মধ্যে শনিবার ইরাপুয়াতো শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে অস্ত্রধারীরা গুলি চালালে ১০ জন নিহত হয়েছেন। গুয়ানাজুয়াতো প্রদেশের সরকারের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মেক্সিকোর কেন্দ্রে অবস্থিত অঞ্চল গুয়ানাজুয়াতোয় প্রায় সময় মাদক ব্যবসায়ীদের অন্তঃদ্বন্দ্বে সহিংসতার ঘটনা ঘটে। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদোর এই সমস্যা মেটাতে বদ্ধপরিকর। কিন্তু করোনা মহামারির কারণে পুরো মনোযোগ দিতে পারছে না মেক্সিকান সরকার। লকডাউনের সুযোগ নিয়ে এই সময়ে বেড়ে চলেছে হত্যাকাণ্ডের ঘটনা।

প্রাদেশিক সরকার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে তিনজন অজ্ঞাত অস্ত্রধারী এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। একই দিন ইরাপুয়াতোর দক্ষিণ পূর্বাঞ্চলের কেলায়া শহরে পৃথক হামলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে।

মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে অপরাধী চক্ররা আগেও মাদক নিরাময় কেন্দ্রে হামলা চালিয়েছিল। ২০১৭ সালের সেপ্টেম্বরে উত্তরের শহর চিহুয়াহুয়ার একটি মাদক নিরাময় কেন্দ্রে সন্দেহভাজন সশস্ত্র অপরাধীচক্রের হামলায় ১৪ জন নিহত ও বহু আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com