1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

আজ খুশির ঈদ

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক :  দেশের আকাশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আজ সোমবার (৩১ মার্চ)। এবারের ঈদকে আরও আনন্দমুখর করতে দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মুঘল আমলের মতো এবার রাজধানী ঢাকা শহরে ঈদের নামাজের পর আনন্দ মিছিল ও ঈদ মেলা অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়। তাই মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্‌যাপিত হচ্ছে।

প্রসঙ্গত, আজ রোববার সৌদি আরবসহ বেশ কয়েকটি মুসলিম দেশে ঈদ উদযাপিত হচ্ছে। এর মধ্যে রয়েছে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান।

উল্লেখ্য, এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com