1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

হজের সুযোগ পাবেন না ৮০ শতাংশ হজযাত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এমন সময় দেশটি পরিকল্পনা করছে এবার কম সংখ্যক হজযাত্রীকে হজের সুযোগ দেওয়ার। দুটি নির্ভরযোগ্য সূত্রের মতে এবার প্রত্যেক দেশ থেকে মাত্র ২০ শতাংশ হজযাত্রীকে সুযোগ দেয়া হবে হজ করার। অর্থাৎ বাকি ৮০ শতাংশ হজযাত্রী এবার সুযোগ পাবেন। পাশাপাশি বয়স্ক হজযাত্রীদেরও সুযোগ দেওয়া হবে না। খবর আল জাজিরা, খালিজ টাইমস ও রয়টার্সের।

হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সৌদি আরবের দুটি সূত্র জানিয়েছে, প্রতি বছর ২.৫ মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ হজযাত্রীকে হজ করার সুযোগ দেয়া হয়। এবার সেই সংখ্যার মাত্র ২০ শতাংশকে সুযোগ দেওয়া হবে।

অর্থাৎ ২৫ লাখের জায়গায় মাত্র ৫ লাখ হজযাত্রী সুযোগ পাবেন হজ করার। বাকি ২০ লাখ সুযোগ পাবেন না। পাশাপাশি এবার বয়স্ক লোকদেরও হজ করার সুযোগ দিবে না তারা।

যারা সুযোগ পাবেন তাদের কঠোর নিয়ম-নীতি ও স্বাস্থ্যবিধি মেনে হজ পালন করতে হবে।

অবশ্য অল্প সংখ্যক হজযাত্রীকে হজের সুযোগ দেওয়ায় সৌদি আরবেরও অনেক আর্থিক ক্ষতি হতে যাচ্ছে। প্রতি বছর হজ ও ওমরাহ থেকে ১২ বিলিয়ন ডলার আয় হয় দেশটির। এবার সেটা নিঃসন্দেহে কমে যাবে উল্লেখযোগ্য হারে।

সৌদি আরবে এ পর্যন্ত ১ লাখ ৫ হাজার ২৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭৪৬ জন। আর সেরে উঠেছে ৭৪ হাজার ৫২৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com