1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্তে দুই ভারতীয় গরু আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি যুগ্মসচিব শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

করোনায় হজ যাত্রা নিষিদ্ধ করলো মালয়েশিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে এ বছর হজ যাত্রা বাতিল করলো মালয়েশিয়া। প্রতি বছর হাজার হাজার হজ যাত্রী মক্কা-মদিনায় পাঠায় দেশটি। কিন্তু দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে হজ নিষিদ্ধ করার কথা নিশ্চিত করেছেন মালয়েশিয়ার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি। গত সপ্তাহে হজ যাত্রা বাতিলের ঘোষণা দেয় বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া।

বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে আল-বাকরি বলেছেন, ‘আমি আশা করি হজ যাত্রীরা ধৈর্য ধরবেন এবং এই সিদ্ধান্ত মেনে নেবেন।’ সৌদি আরব এ বছর করোনা আতঙ্কের কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ওমরাহ নিষিদ্ধ করলেও ২০ শতাংশ মানুষকে হজে অংশগ্রহণের অনুমতি দিয়েছিল।

মালয়েশিয়ায় কোটা ব্যবস্থায় ২০ বছরে একবার হজে যেতে পারেন দেশটির মুসলিমরা। এ বছর ৩১ হাজার ৬০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন জানিয়েছে তাবুং হাজি বোর্ড।

এ পর্যন্ত মালয়েশিয়ায় ৮ হাজার ৩৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১১৮ জন।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com