1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহা : ট্রেনের ২ জুনের টিকিট বিক্রি আজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ মে, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা ধরে পরিকল্পনা অনুযায়ী আজ শুক্রবার (২৩ মে) শুরু হয়েছে ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। এবারের ঈদ যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে দেয়া হচ্ছে, যাতে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন।

রেলওয়ের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনগুলোতে মোট আসন রয়েছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষে নেয়া বিশেষ কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে।

এ ছাড়া, যাত্রীদের জন্য নির্ধারণ করা হয়েছে কিছু শর্ত: একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য হবে না।

উল্লেখ্য, ২১ মে থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রির এই কার্যক্রম চলবে ২৭ মে পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com