1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : ভারত সীমান্তবর্তী পাহাড়ি জেলা শেরপুরের বন্যহাতি উপদ্রুত এলাকায় বন্যহাতি ও মানুষসহ জানমাল সুরক্ষায় উচ্চ পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে নালিতাবাড়ীতে।

শনিবার দুপুরে মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। মূল আলোচনা তুলে ধরেন ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স এর কমিউনিটি গভরনেন্স স্পেশালিস্ট আবরার আহমাদ। অন্যান্যের মধ্যে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম, বন্যহাতি সংরক্ষণ কমিটির সদস্য সাংবাদিক মনিরুল ইসলাম মনির, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বক্তব্য রাখেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেক আলী খান, রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ফাহিম চৌধুরীর উদ্যোগে সেমিনারে বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণ ও স্থানীয় বাসিন্দাদের কাছে আগাম সতর্কতা পৌছে দিতে গহীন বনে আর্লি ডিটেক্টিভ ডিভাইস বা এআই নিয়ন্ত্রিত ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা এবং বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়।

বন্যহাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের প্রথম ধাপেই নালিতাবাড়ী উপজেলার বন্যহাতি উপদ্রুত এলাকায় এআই প্রযুক্তির ১৫টি আর্লি ডিটেক্টিভ ডিভাইস বসানো হবে বলে ঘোষণা দেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com