1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দেড় ঘণ্টা অপেক্ষা করেও সাংবাদিক ৫ জন, স্থগিত হল ফারুকীর সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ মে, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সংবাদ সম্মেলন ডাকলেও সাংবাদিকদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় সেটি স্থগিত করা হয়েছে।

শনিবার (২৪ মে) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে দুপুর ২টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট সময়ে মাত্র পাঁচজন সাংবাদিক হাজির হন। পরে সাংবাদিকদের অপেক্ষায় আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। পরে আর কেউ না আসায় অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম গণমাধ্যমকে বলেন, সাংবাদিক উপস্থিতি আশানুরূপ না হওয়ায় আজকেও দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হচ্ছে। পরে নতুন তারিখ সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের কথা জানায় বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। সংবাদ সম্মেলনটি শনিবার দুপুর ২টায় আয়োজনের কথা বলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com