1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পর্যটন কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে প্রশাসন ও বন বিভাগ মুখোমুখি, পরিদর্শনে উপদেষ্টা রিজওয়ানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : পর্যটনের জেলা শেরপুরে নতুন পর্যটন কেন্দ্র নির্মাণ নিয়ে প্রশাসন ও বন বিভাগ মুখোমুখি অবস্থানে যাওয়ায় পরিদর্শনে এসেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ (২৬ মে সোমবার) বেলা এগারোটার দিকে পরিদর্শন শেষে গারোপাহাড়ে হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করে বন্যহাতির অভয়ারণ্য তৈরির কথা জানান তিনি। এসময় তিনি আকাশমনি ও ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলার নির্দেশ প্রদান করেন স্থানীয় বন বিভাগকে। উপদেষ্টাকে ঘিরে স্থানীয়রা পর্যটন কেন্দ্র নির্মাণের দাবীতে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

‘পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে’ এ শ্লোগানে শেরপুরের ব্র্যান্ডিং এগিয়ে নিতে গত ২০২৩ সালে জেলার নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ি গারোপাহাড় এলাকায় ‘দাওধারা গারোপাহাড় পর্যটন কেন্দ্র’ নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। তৎকালীন জেলা প্রশাসক সাহেলা আক্তার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সাথে এখানে আদিবাসী কালচারাল একাডেমি স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়।

সম্প্রতি ওই এলাকার দীর্ঘদিনের অবহেলিত কাঁচা রাস্তাটি পাকাকরণসহ পর্যটন কেন্দ্র এলাকায় বেঞ্চ ও ছাতা নির্মাণকাজ শুরু করে উপজেলা প্রশাসন। সরকারের ২২৩ একর খাস জমিতে বাস্তবায়নাধীন এ পর্যটন কেন্দ্র তৈরিতে বাধা হয়ে মুখোমুখি অবস্থানে দাড়ায় স্থানীয় বন বিভাগ। তাদের আপত্তির মুখে পর্যটন কেন্দ্রসহ রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখে প্রশাসন।

এমতাবস্থায় সোমবার সরেজমিনে পরিদর্শনে আসেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে গিয়ে রিজওয়ানা হাসান গারোপাহাড়ে বন্যহাতির অভয়ারণ্য গড়ে তোলার কথা জানান। পরে পরিবেশ উপদেষ্টা মধুটিলা ইকোপার্কে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যাওয়ার সময় স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবীতে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ করেন। গণমাধ্যমকর্মীদের কারণে বন ও পরিবেশ উপদেষ্টার সাথে নিজেদের কথা বলতে না পারার একপর্যায়ে স্থানীয়দের অনেকে বিক্ষুব্ধ হয়ে গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয়। এতে ৬ সাংবাদিক আহত হন।

এদিকে একই বিষয়ে গত ১৩ মে সরেজমিনে পরিদর্শন করে যান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচীব শামীমা বেগম। ওই সময় স্থানীয়রা জানান, সরকারের খাস জমি দীর্ঘদিন ধরে বন বিভাগ আকাশমনি ও ইউক্যালিপ্টাস রোপন করে সামাজিক বনায়নের নামে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। উপজেলা প্রশাসন বনের এ অংশটি উদ্ধার করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এতে স্থানীয়দের কর্মসংস্থান তৈরি হবে। বন্যহাতির অভয়াশ্রম দোহাই তুলে বন বিভাগ পর্যটনে বাধা সৃষ্টি করছে। এ পাহাড়ে বন্যহাতির নির্দিষ্ট অভয়াশ্রম নেই। পুরো সীমান্ত এলাকাজুড়েই বন্যহাতি বিচরণ করে। এসময় তারা পর্যটন কেন্দ্রের বাস্তবায়ন দাবী করে বন্যহাতিকে পর্যটনের অংশ করার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com