1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রৌমারী সীমান্তে পুশইন ঘিরে বিজিবি-বিএসএফ উত্তেজনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে ১৪ ভারতীয় নাগরিক বাংলাদেশে পুশইনের ঘটনা ঘিরে বিজিবি-বিএসএফ উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনা ঘিরে ৪ রাউন্ড গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা।

মঙ্গলবার (২৭ মে) ভোরে এই ঘটনা শুরু হয়। বেলা ৯টা পর্যন্ত উত্তেজনা ছিল বলে খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।

স্থানীয়রা জানান, ভারতের আসাম রাজ্যের মানকারচর থানা এলাকার কাকরি পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের বড়াইবাড়ী সীমান্তের ১০৬৭ আন্তর্জাতিক মেইন পিলারের সাব পিলার ১ এর কাছে ১৪ জন নারী পুরুষকে পুশইন করে। পুশইন করা নাগরিকদের পুশব্যাক করতে সীমান্তের শূন্য রেখায় নিলে বিএসএফ গালাগালি করে। এ সময় চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বিজিবি প্রতিবাদ জানিয়ে শূন্য রেখায় অবস্থান নিলে স্থানীয়রাও সেখানে অবস্থান নেয়।

স্থানীয় কয়েকজন জানান, বিএসএফ গেট খুলে ভারতীয়দের এদিকে ঠেলে দেয়। টহলরত বিজিবি সদস্যরা তাদের আবার ফিরিয়ে দেয়ার জন্য নোম্যান্সল্যান্ডে নিলে বিএসএফ চড়াও হয়। পরপর ৪ রাউন্ড গুলি ছুড়ে।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) অ্যাডজুটেন্ট শামসুল হক জানান, বিএসএফর অবৈধ পুশইনে বিজিবি বাধা দিয়েছে। নাগরিকগুলো কোন দেশের এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com