1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সচিবদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তারা।

এর আগে, সচিবালয়ে বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কয়েকজন সচিব। ভূমি সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন আরও পাঁচজন সচিব।

এর আগে, সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আজও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার পর সচিবালয়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ মিছিলে কর্মকর্তা-কর্মচারীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কালো আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কাল আইন’, ‘এক হও লড়াই করো, ১৮ লাখ কর্মচারী’, ‘সচিবালয়ের কর্মচারী, এক হও এক হও’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিন সকাল থেকেই সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে সোয়াত ও বিজিবির সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের প্রধান গেটের সামনে অতিরিক্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি সকালে দায়িত্ব পালনের উদ্দেশে যাওয়া সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com