1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পল্লবী মেট্রো স্টেশনে জাল নোট দিয়ে টিকিট কেনার চেষ্টা, গ্রেপ্তার ১

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ মে, ২০২৫

ঢাকা : রাজধানীর পল্লবী মেট্রো স্টেশনে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টার সময় একজনকে আটক করা হয়েছে। পরে পল্লবী থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম (২৮)।

বুধবার (২৮ মে) দুপুরে এসব তথ্য জানান এমআরটি পুলিশের পরিদর্শক (অ্যাডমিন) সোহেল চৌধুরী।

‎‎তিনি বলেন, পল্লবী স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টাকালে শরীফুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে জাল টাকার নোট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।

‎‎মেট্রোরেল স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে ছেঁড়া-কাটা ও জাল নোট গ্রহণ করে না। এতে জাল টাকা শনাক্তকারী মেশিনও রয়েছে। ‎ঈদকে কেন্দ্র করে জাল নোট চক্রের তৎপরতার চেষ্টা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com