1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ঘুমন্ত বৃদ্ধাকে ঘরে থেকে টেনে বের করে হত্যা করলো বন্যহাতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় গভীর রাতে লোকালয়ে হানা দিয়ে ছুরতন নেছা নামে পয়ষট্টি বছর বয়সী এক বিধবা বৃদ্ধাকে হত্যা করেছে বন্যহাতির দল।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঘুমন্ত ওই বৃদ্ধার ঘরে হানা দিয়ে ঘর থেকে টেন বরে করে বাড়ির আঙিনায় ফেলে তাকে নির্মমভাবে হত্যা করে। বৃদ্ধা ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখ এর স্ত্রী। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তান্ডব চালায় একদল বন্যহাতি। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে। বন বিভাগ জানায়, অতিসম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের কেন্টিনে হানা দিয়ে কেন্টিন বিধ্বস্ত করে ও ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে। গত ২০ মে রাতে ঝিনাইগাতি উপজেলার বড় গজনী সড়কের দরবেশ তলা ও গজনী-বাকাকুড়া সড়কে দু’জনকে নির্মমভাবে হত্যা করে বন্যহাতির দল।

মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী জানান, রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com