1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা তারিকুল আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ মে, ২০২৫
দিনাজপুর: চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা আটক হয়েছেন। আটক এনসিপি নেতার নাম তারিকুল ইসলাম। ট্রাকের গতিরোধ করে চাঁদিবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দিনাজপুরের পার্বতীপুরে মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়।

পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুরের সংগঠক।পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যার পর টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাকে করে কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক এলাকায় গতিরোধ করে তারিকুলসহ কয়েকজন। এ সময় তারা চাঁদা দাবি করে। খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে আটক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com