1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, বাড়ছে আতঙ্ক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ মে, ২০২৫

বান্দরবান : বান্দরবানে টানা দুই দিনের টিপটিপ ও মাঝেমধ্যে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষজন পড়েছেন আতঙ্কে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, এরকম আরও কয়েকদিন বৃষ্টি হলে পাহাড় ধসে যেতে পারে। তাই এখন থেকেই নিরাপদ আশ্রয়ে যেতে হবে, না হলে বড় বিপদ হতে পারে।

স্টেডিয়াম সংলগ্ন পাহাড়ের পাদদেশে বসবাসরত রিনা আক্তার বলেন, ঝুঁকি জানি। কিন্তু ঘরে জিনিসপত্র রেখে কোথায় যাব? সবকিছু ফেলে যাওয়া সম্ভব না।

দিনমজুর গোপাল মল্লিক বলেন, নিম্নআয়ের মানুষ আমরা। নিরাপদ স্থানে বসবাসের সামর্থ্য নেই। বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ জায়গায় থাকতে হচ্ছে।

জেলা প্রশাসনের তথ্য মতে, গত দেড় যুগে বান্দরবানে পাহাড় ধসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ২০০৬ সালে সদর উপজেলায় ৩ জন, ২০০৯ সালে লামায় ১০ জন, ২০১০ সালে নাইক্ষ্যংছড়িতে ১০ জন, ২০১২ সালে লামার ফাইতং ইউনিয়নে ২৮ জন, ২০১৭ সালে সদরের কালাঘাটা এলাকায় ৭ জন ও রুমা সড়কে ৫ জন, ২০২১ সালে ছাইঙ্গ্যা ঝিরিতে এক পরিবারের ৩ জনসহ বিভিন্ন সময়ে বহু প্রাণহানি ঘটেছে। সর্বশেষ ২০২৪ সালে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজন কৃষকের মৃত্যু হয়েছে।

জেলা আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সনাতন কুমার মণ্ডল জানান, মৌসুমি বায়ুর প্রভাবে ২৯ মে রাত ৯টা থেকে ৩০ মে সকাল ৯টা পর্যন্ত বান্দরবানে ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত ৩১ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস রয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে উজান থেকে নেমে আসা পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা রয়েছে।

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, আগাম প্রস্তুতি হিসেবে ১৭ মে থেকে দুর্যোগকালীন জরুরি সেবা কমিটি গঠন করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবীরা ২৪ ঘণ্টা মাঠে থেকে মনিটরিং ও উদ্ধার কার্যক্রমে অংশ নেবেন। জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বর-০১৩০৯৭৪৪৯২৩ চালু রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ পানি সরবরাহও নিশ্চিত করা হয়েছে বলে জানান জেলা এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com