1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নকলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ মে, ২০২৫

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। শনিবার (৩১ মে) বিকেলে পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গেল বছরের ৫ আগস্ট চন্দ্রকোণা কলেজে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নকলা থানায় দায়েরকৃত মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিপক্ষে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com