1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাসে অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা ৪২ হাজার

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ মে, ২০২৫

নড়াইল : নড়াইলের লোহাগড়ায় যাত্রীর বেশে বাস কাউন্টারে যান জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। টিকিট কাটার সময় নিজের অবস্থান বেনাপোল দেখিয়ে ভাড়া নেওয়া হয় বেনাপোল-ঢাকা রুট অনুযায়ী। এতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

জানা গেছে, ওই যাত্রী ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মনোয়ারুল আলম।

শনিবার (৩১ মে) দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ৪২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন তিনি।

এ সময় সড়কে শৃঙ্খলা রক্ষা, অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ ব্যবসার অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে এড়েন্দা বাজারের জাহিদুলকে ৩০ হাজার টাকা, হানিফ মাহমুদ ও মিলন গাজীকে ৫ হাজার টাকা করে, মিশকাত হোসেন ও ইয়াসির আরাফাতকে ১ হাজার টাকা করে এবং অপর এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ সামনে রেখে যাত্রীদের হয়রানি ঠেকাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এই অভিযান পরিচালনা করা হয়। সড়কের পাশে গাছ রেখে যারা ব্যবসা করছিলেন, তাদের দুই দিনের মধ্যে গাছ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযান পরিদর্শক মো. ফরহাদ হোসেন। তিনি প্রতিটি বাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টানিয়ে দেন এবং সাধারণ যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মনোয়ারুল আলম বলেন, আসন্ন ঈদে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং হয়রানি রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযুক্তদের জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চালানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com