1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইশরাকের শপথ ইসির এখতিয়ারাধীন: আপিল বিভাগ

  • আপডেট টাইম :: রবিবার, ১ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রকৌশলী ইশরাক হোসেনের শপথের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পুরোটাই নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারাধীন বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।

রোববার (১ জুন) ইশরাক হোসেনের রায়ের কপি ইসিতে পৌঁছানো হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের পক্ষ থেকে বলা হয়, ‘ইশরাকের শপথ ইস্যুটি পুরোটাই ছিল নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন’।

তবে বিকেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিলেন ইসি সচিব আখতার আহমেদ।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আবারও ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকরা। মূল ফটকসহ গুরুত্বপূর্ণ নাগরিকসেবা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে নাগরিকসেবা।

ইশরাক হোসেনের পক্ষে গত ১৪ মে থেকে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com