1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় পেল অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

স্পোর্টস ডেস্ক : রান তাড়ায় ম্যাচ জেতার ক্ষেত্রে তারাই সেরা, তা আবারও প্রমাণ করলো অস্ট্রেলিয়া। ২০৫ রান তাড়া করে চতুর্থ টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অজিরা। ৩ উইকেটের জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল মার্শের দল। এতে টেস্টের পর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ক্যারিবীয়রা।

বাংলাদেশ সময় রোববার (২৭ জুলাই) সকালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৪ বলে হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি মাত্র ৩১ রানের হলেও লড়াই করার মতো পুঁজি বোর্ডে জমা হয়েছিল। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

স্বাগতিকদের হয়ে ১৫ বলে ৩১ রান করেন শারফেন রাদারফোর্ড। রোভম্যান পাওয়েল ২২ আর রোমারিও শেফার্ড ১৮ বলে নেন ২৮ রান করে। জেমস হোল্ডার ১৬ বলে ২৬ ও ওপেনার ব্রান্ডন কিংস ১০ বলে ১৮ রান করেন। মূলত বড় কোনো জুটি না হওয়ায় পুঁজি ২৫০ এর কাছাকাছি নিতে পারেনি ক্যারিবীয়রা।

এর ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৪৭ (১ চার ৬ ছক্কা) ও জস ইংলিস ৩০ বলে ৫১ (১০ চার ১ ছক্কা) করে আউট হন। ৩৫ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com