1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

‘এত বছরে পুঁইশাক বের হয়নি কেন, সব এক এক করে ধরা হচ্ছে’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলার উইকেট নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। এই উইকেটের কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। সোমবার (১১ আগস্ট) মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন তিনি। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান হেমিং।

উইকেটের পাশে পুঁইশাক পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গ্রাউন্ডসে এখন এত কাজ হচ্ছে, গামিনি (ডি সিলভার) ব্যাপারে এত দিন কোনো সিদ্ধান্ত হয়নি। এখন (উইকেটের পাশে) পুঁইশাক বের হচ্ছে! এসব এত বছরে বের হয়নি কেন? সব এক এক করে ধরা হচ্ছে।’

বিসিবি প্রধান আরও বলেন, ‘গ্রাউন্ডসের কথা যদি বলি, ইনডোরগুলো রেডি হয়ে যাচ্ছে। প্রতিটি বিভাগে কাজ হচ্ছে। একটা বায়োমেকানিকস ল্যাব করার চেষ্টা চলছে।’

আইসিসির পাঁচবারের বর্ষসেরা আম্পায়ার সায়মন টফেল এবার বিসিবিতে আসছেন। তার সঙ্গে চুক্তির বিষয়ে আমিনুল বলেন, ‘তার (সায়মন টফেল) চুক্তির ব্যাপারে কিছু প্রশ্ন করেছিলাম, আমাদের কী আছে, কী নেই। তাকে আমরা কী কাজে লাগাতে পারি। আর আমাদের এই বিনিয়োগে কী লাভ হবে। দিন, মাসের হিসাব করে তাকে আমরা একটা ভালো ডিসকাউন্টে রাজি করিয়েছি। এটা খুব দরকার ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com