
নালিতাবাড়ী (শেরপুর) : ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে লুৎফর নাহার (৪৫) নামে এক গৃহবধূ।
শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। লুৎফর নাহার ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সবাই জুম্মার নামাজে গেলে লুৎফর নাহার ঘরের ধন্নার সঙ্গে গলায় ফাঁস দেন। নামাজ শেষে বাড়ি ফিরে পরিবারের লোকজন লুৎফর নাহারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, গৃহবধূ লুৎফর নাহার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তাকে মানসিক চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।