1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার। একইসঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাবেক এনসিপি নেতা মাহিন সরকার।

সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, ‘সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য থাকা জরুরি। তাই আমি মনে করি, অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হন, তাহলে তিনি অন্য যে কারোর চেয়ে বেশি দায়িত্বশীল থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি বিজয়ী হন, সেটা আমার বিজয় হিসেবেও গণ্য হবে। তাই আবু বাকের মজুমদারের প্রতি আমি আমার সমর্থন ব্যক্ত করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com