1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে মদ্যপানে ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে মদ্যপানে অসুস্থ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত চারজনের মৃত্যু ও জানাজা সম্পন্ন হয়েছে।

একদিনে প্রায় সমবয়সী ৪ জনের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃতরা হলেন কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬)

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com